খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৪
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠন।
 
‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী শনিবার সকালে খালেদার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয়ে লোকজন। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।
 
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শনিবার সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতা-কর্মী।
 
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করছে সরকার সমর্থক সংগঠনগুলো।