ভারতীয় গায়িকা শাহ জনসনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৩
 
গায়িকা ও সুরকার শাহ জনসনকে মৃত অবস্থায় তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়। শাহ জনসন প্রয়াত সঙ্গীত পরিচালক জনসনের মেয়ে। শনিবার ডিএনএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, শাহ জনসনের মা ও অন্য এক কাছের আত্মীয় তাকে বারবার ফোন করে উত্তর না পেয়ে তার অশোক নগরের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা শাহকে মৃত দেখতে পান।
 
পুলিশ বলেছে, শাহ (২৯) এক রেকর্ডিং সেশনের একটি কাজ শেষ করে বাসায় ফিরেছিলেন। তার আবার আজকে রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল। এছাড়া বিস্তারিত কিছু জানাননি।
 
শাহ কর্ণাটক ও পশ্চিমা গায়িকা। তিনি তার ‘এনগেইয়াইয়াম ইপোথদাম’ ও ‘পারাভাই’ (দুইটোই তামিল), ‘প্রেইজ দ্য লর্ড’ ও ‘থিরা’ (মালায়ালাম) ও অন্যান্য গানের জন্য পরিচিত। এছাড়াও তিনি ‘হিজ নেম ইজ জন’ ছবিতে সুরকার হিসেবে কাজ করেছে।
 
শাহের বাবা জনসন জনসন মাস্টার হিসেবে পরিচিত। মালায়ালাম ফিল্ম ইন্ড্রাস্টিতে সুরকার হিসেবে তিনি অনেক কাজ করেছেন। ২০১১ সালের ৮ আগস্ট তিনি মারা যান।
২০১২ সালের ফেব্রুয়ারি জনসনের ছেলে রেন জনসন (২৩) মোটরবাইক দুর্ঘটনায় নিহত হন।