তিন নায়কের সঙ্গে প্রেম করবেন আলিয়া!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫১
বলিউডে নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রীদের অন্যতম হলেন আলিয়া ভাট। কম-বেশি প্রায় সব সিনেমায় সফল তিনি। ভাট পরিবারের এই ব্যস্ত সদস্যকে দেখা যাবে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির নির্মাতা গৌরি সিনধের ছবিতেও। এ ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন তিন জন অভিনেতা।
 
এই তিন নায়কের একজন শাহরুখ খান। এছাড়া কুনাল কাপুর ও পাকিস্তানি অভিনেতা আলি জাফরকেও দেখা যাবে এ ছবিতে।
 
আলি জাফর আর কুনালের সঙ্গে ছবিতে রোমাঞ্চ করবেন আলিয়া, এটা নিশ্চিত। আবার কিছুদিন আগে শাহরুখ খান বলেছিলেন, আলিয়ার বিপরীতে একটি ছবিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে তাকে। এর মানে এ ছবিতে তিন নায়কের সঙ্গে রোমাঞ্চ করবেন আলিয়া!
 
বলিউডের কিছু সূত্র অবশ্য দাবি করছে, ছবিতে অতিথি চরিত্রে অল্প সময়ের জন্য হাজির হবেন শাহরুখ।
 
এ নিয়ে নির্মাতা গৌরি এখনো মুখ না খুললেও গুঞ্জন কিন্তু থেমে নেই।