জীবননগরে ৩ নৈশকোচে ডাকাতি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪২
ঢাকা থেকে দর্শনাগামী তিনটি নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল সন্তোষপুরে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা, মোবাইল সেট, ঘড়ি ও অলংকার লুটে নেয়। পর টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।
 
ডাকাতির কবলে পড়া দর্শনা ডিলাক্স পরিবহনের চালক কালু জানান, ঢাকা থেকে রাত আটটার দিকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশকোচ দর্শনা ডিলাক্স, সোনারতরী ও এআর ডিলাক্স রাত সাড়ে টার তিনটার দিকে ডাকাতদলের ব্যারিকেডের মধ্যে এসে পড়ে। সশস্ত্র ডাকাদতল এ সময় তিনটি নৈশকোচের যাত্রীদের কাছ থেকে নগদ আনুমানিক দেড় লক্ষাধিক টাকা, মোবাইল সেট, হাতঘড়ি ও স্বর্ণালংকার লুট করে। পরিবহন শ্রমিকদের অভিযোগ রাতে এ সড়কে পুলিশের টহল ব্যবস্থা থাকার কথা থাকলেও ডাকাতিকালে তা ছিল না। তবে ডাকাতির শেষ পর্যায়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের পিছু ধাওয়া করে
 
জীবননগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে।