১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথম স্বর্ণ পদক জিতলেন ভারতের বিদ্ধিয়ালক্ষ্মি তুুরাঙ্গবাম। মহিলা বিভাগে ৩০ কি. মি. সাইক্লিং-এ স্বর্ণ জিতেন তিনি। তিনি সময় নেন ৪৯ মিনিট ২৪ সেকেন্ড।
এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ভারতের চাওয়াবা দেবী। আর ব্রোঞ্জ জয় করেন পাকিস্তানের সাবিহা বিবি।
এই ইভেন্টে অংশ নিয়েছিলেন দুই বাংলাদেশি সুবর্না বার্মা ও চিঙ্গবি মার্মা। সুবর্না হয়েছেন পঞ্চম এবং চিঙ্গবি হন নবম। সুবর্নার সময় খরচ করেন ৫২মিনিট ২১ সেকেন্ড। আর চিঙ্গবির সময় নেন ৫৬ মিনিট ২৮ সেকেন্ড। বাসস।
