রাজধানীর মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারে স্থাপিত হলো ইপসন কনসেপ্ট স্টোর। বৃহস্পতিবার দুপুরে প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের উদ্যোগে সেন্টারের নবম তলায় এটি উদ্বোধন করেন ইপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মি. পি সত্য নারায়ন, ডেপুটি জেনারেল ম্যানেজার মি. এ কে হারিশ এবং ইপন বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার তন্ময় চক্রবর্তী।
উদ্বোধন শেষে কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক (ইপসন) আশেক উল ইসলাম জানান, কনসেপ্ট স্টোরটি থেকে গ্রাহকদের ইপসনের হালনাগাদ প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ সেবা দেয়া হবে।
এর আগে বুধবার বিসিএস ইনোভেশন সেন্টারে দিনব্যাপী কর্মশালায় অর্ধশত ব্যবসায় অংশীদারকে ইপসনের পণ্য সারি এবং এর মৌলিকতা ও প্রাযুক্তিক বৈশিষ্ট্য, বিক্রয়োত্তর সেবা, গ্রাহক পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় ইপসন এল ও এম সিরিজের প্রিন্টার, থ্রি এলসিডি প্রজেক্টরের হ্যান্ডস অন টেকনিক্যাল নলেজ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ ও এ ইউ খান জুয়েল।
