মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, ‘যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের এদেশের ভোটের অধিকার এবং চাকুরিসহ সরকারি কোনো সুযোগ-সুবিধা দেয়া হবে না।’
শনিবার দুপুরে কেন্দুয়ায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কেউই আইনের উর্ধ্বে নয়। তাই যারাই দেশবিরোধী ও দেশের সার্বভৌমের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
