গ্র্যামি’তে উপস্থাপনা করবেন রবি শংকর কন্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৩
অস্কারে প্রিয়াংকা চোপড়ার উপস্থাপনা করবেন। এ নিয়ে যখন ভারত মাতোয়ারা, তখন আর এক ভারত-কন্যা অনেকটা নীরবেই সমতুল্য সম্মান পেতে যাচ্ছেন।
 
এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যতম উপস্থাপিকা হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন অনুষ্কা শংকর। এখানেই শেষ নয়, রবি শংকর কন্যার ‘হোম’ অ্যালবামও এই বছরেই গ্র্যামির জন্য মনোনীত হয়েছে।
 
সেতার বাদক অনুষ্কা তার স্বভাবসিদ্ধ বিনয়কে বজায় রেখেই উদযাপন করেছেন এই জোড়া-সাফল্য। তিনি তার টুইট-বার্তায় জানিয়েছেন, ‘হোম’ গ্র্যামি নমিনেশন পাওয়ায় তিনি অভিভূত।
 
কিন্তু তার চাইতেও বড় কথা, গ্র্যামির মঞ্চে প্রথম বারের জন্য কোনও ভারতীয় সংগীত-ব্যক্তিত্ব উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।