সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : রাশেদ খান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ বিস্তার লাভ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজলার ধলেশ্বর গ্রামে স্থানীয় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত শিক্ষার্থীদর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গ্রাম পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।
 
রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশিরুল হক ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
 
পরে পিএসসি ও জেএসসি পরীক্ষার ৬৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।