পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪
পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শনিবার কোয়েটার মুলতান চক এলাকায় এ হামলা চালানো হয়। এতে আরও ২৫ জন আহত হয়েছেন।
 
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব আকবর হোসেন দুরানি জানান, বোমা বিস্ফোরণে চার রেঞ্জার নিহত হয়েছেন। নিহত অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেঞ্জারদের গাড়ির বহর লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন।
 
কোয়েটা সিভিল হাসপাতালসহ পার্শ্ববর্তী সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।