তাইওয়ানে ভূমিকম্পে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১২, নিখোঁজ শতাধিক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৯
তাইওয়ানে দক্ষিণাঞ্চলের তাইনান শহরে ভূমিকম্পে ১৭ তলা ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক।  শনিবার এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স।
 
ভবনের নিচে বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।  কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর ২২১ জনকে উদ্ধার করা হয়েছে।  এদের মধ্যে ১৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ভূমিকম্পের পর তাইনানে এক লাখ ৬৮ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৪।
ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি ভবন।
 
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র লিন কুয়ান চেং বলেন, নিহতদের মধ্যে ১০ মাসের শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের ব্যাপারে জানা যায়নি। ৩০ জনের বেশি ধ্বংসস্তূপে আটকে আছে বলে তারা আশঙ্কা করছে।
 
তাউওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাইনান শহর পরিদর্শনে রওনা হয়েছেন। এর আগে তিনি সাংবাদিকদের জানান, ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। রয়টার্স