ভুটানের রাজপরিবারে নতুন সদস্য এসেছে। রাজা জিগমে খেসার নামইয়েল ওয়াংচুক ও রানি জেসুন পেমা শনিবার ফেসবুকে তাদের পুত্র সন্তান জন্মের খবর দিয়েছেন। এই নবজাতক রাজকুমার ভুটানের সিংহাসনের উত্তরাধিকার হবেন।
ফেসবুকে লেখা হয়েছে, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে রাজকুমার গিয়ালসি জন্ম নিয়েছেন। রাজকুমার জিগমে খেসার নামইয়েল ওয়াংচুক ও রানি জেসুন পেমার প্রথম সন্তান হওয়ায় দেশের সিংহাসনের উত্তরাধিকার হবেন। রানী ও রাজকুমার উভয়েই সুস্থ আছেন বলেও ফেসবুক পোস্টে জানানো হয়েছে। সূত্র: এএফপি
