মালিতে জাতিসংঘ শিবিরে বোমা হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। শুক্রবার দেশটির তিমবুক্তু শহরে হামলা চালায় তারা।
দখলের কয়েকঘণ্টা পর জাতিসংঘের সহায়তায় দেশটির সেনাবাহিনী ওই ঘাটি পুনরুদ্ধার করে। এসময় হত্যা করা হয় আল-কায়েদার চার জঙ্গিকে। শুক্রবার মালির হোটেল পালমিরায় প্রায় শূন্য ঘাটিতে হামলা চালায় আল-কায়েদা। এরপর কয়েক ঘণ্টা সেটি তাদের দখলে থাকে। পরে জাতিসংঘের সহায়তায় সেটা পুনরুদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
