ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি গতকাল শনিবার অনুমোদন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রাজীব আহসানকে সভাপতি ও মোঃ আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।
 
এ ছাড়াও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির হলসমূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান আজ এই কমিটিসমূহ অনুমোদন করেন। এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেওয়া হয়েছে।