মাত্র ৬ বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ালেন সুনিল দত্তের নাতি ও সঞ্জয় দত্তের ছেলে শাহরান। ‘হাসমুখ পিঘল গয়া’ ছবিতে একটি জনপ্রিয় গানের রিমিক্সে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরান।
তীব্র গরমে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে নির্মিত হয়েছে ‘হাসমুখ পিঘল গয়া’। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে।
১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার মামলায় দোষী সঞ্জয় দত্ত বর্তমানে ইয়েরওয়াড়া জেলে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে তার এখান থেকে মুক্তি পাওয়ার কথা। এরপরই সঞ্জয়ের হোম প্রোডাকশনের এই ছবি মুক্তি পেতে পারে।
মাত্র ৬ বছর বয়সেই ক্যামেরার সামনে বেশ সাবলীল ছিল শাহরান। আর হবে না-ই বা কেন? অনেকে বলছেন, শাহরানের রক্তে তো মিশে রয়েছে অভিনয়। তাই তা সাবলীল হবে এটাই প্রত্যাশিত।
