সানি লিওনের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান ও আমির খান। এই দুই খান এখনো সেই সুযোগ পাননি। তবে তার আগেই সুযোগটা পেতে যাচ্ছেন হৃতিক রোশন।
সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন সানি। ছবিটিতে থাকবে তার একটি আইটেম গানও।
এ ব্যাপারে ছবির প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘এটা ঠিক যে, আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’
‘কাবিল’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইয়ামি গৌতমকে। এছাড়াও থাকবেন কারিনা কাপুর, পরিণীতি চোপড়া ও অনুশকা শর্মা। আর এর পাশাপাশি সানিকে সঙ্গী করে এই ছবিতে বাজিমাত করতে চাইছেন ‘কৃষ’।
