স্মার্টফোনের জগতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে চীনা প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। তেমনই এক চীনা প্রতিষ্ঠান জিওনি, স্মার্টফোনের বাজারে নিজেদের একটা অবস্থান গড়ে তুলেছে এই হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
এবার জিওনি এস৬ মডেলের নতুন একটি ফোন এনেছে জিওনি। ডিভাইসটি গোল্ড, রোজ গোল্ড এবং সিলভার রঙে পাওয়া যাবে।
গত নভেম্বরে চীনের বাজারে ছাড়া হয়েছিল সেটটি। দুই মাস পর সেটি ছাড়া হয়েছে ভারতের বাজারে। ভারতে এর দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৯ রুপি।
অ্যামিগো ৩.১ অপারেটিং সিস্টেমভিত্তিক অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) রেজ্যুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩।
ডুয়েল সিম সুবিধার এই স্মার্টফোন ১.৩ গিগাহার্জের ৬৪-বিট অক্টা-কোর মিডিয়াটেক এমটি ৬৭৫৩ প্রসেসরে চলবে। সঙ্গে আছে ৩ জিবি র্যাম এবং মালি-টি৭২০ জিপিইউ।
ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের (এমপি) অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা। ভালো মানের ছবি তোলার জন্য রয়েছে নাইট মোড, প্যানারমা মোড, বার্স্ট মোড, ম্যাজিক ফোকাস, এইচডি আর, জিআইফসহ আরো অনেক ফিচার।
স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি, তবে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এ ছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
মেটাল বডির এই স্মার্টফোনে রয়েছে ৩১৫০ এমএএইচের ব্যাটারি। কানেক্টভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪.০, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, ফোরজি এলটিই, ইউএসবি ওটিজি এবং ইউএসবি টাইপ-সি (২.০)।
