গাইবান্ধায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩৮

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৩
গাইবান্ধায় বিশেষ অভিযানে ছাত্রদলের এক নেতাসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া (২৫) রয়েছেন আটককৃতদের মধ্যে। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের ইউনুছ আলীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
 
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হবে।