দেশকে মহাবিপদ থেকে রক্ষার সময় এখনই: মির্জা ফখরুল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে মহাবিপদ থেকে রক্ষা করার সময় এখনই এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। এই সরকারের কারণে দেশে খুন, গুম, অপহরণ বেড়েই চলছে।
 
রবিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
 
ফখরুল বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয়।
 
বর্তমানে চারদিকে জুলুম-নির্যাতন চলছে। মানুষ আক্রান্ত। বিচার বিভাগ থেকেও মানুষ আস্থা হারিয়ে ফেলছে বলে তিনি বলেন।