কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন প্রশ্নে আলোচনা করবে দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৩
দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, কোরীয় উপদ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে। তবে চীন মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে।
 
উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপের পর রোববার দ. কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা উ. কোরিয়ার রকেট নিক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, উ. কোরিয়া গোপনে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিষয়ক পরিচালক রু জে-সেয়াং বলেন, কোরিয়া-যুক্তরাষ্ট্র জোটের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ হিসেবে দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাড মোতায়েনের সম্ভাব্যতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত হয়েছে। এএফপি।