আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ, শপথ কাল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৬
হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপলি বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. নিজামুল হক। প্রধান বিচারপতির সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনে এ নিয়োগ দেয়া হয়।
 
রবিবার আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই তিন বিচারক নিয়োগের ফলে আপিল বিভাগের বিচারকের সংখ্যা দাঁড়াল ৯-এ। 
 
সোমবার নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের পরপরই সংবর্ধনা দিবে বার অ্যাসোশিয়েশন।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে চারজন বিচারক দায়িত্ব পালন করেছেন। অন্যরা ২ নম্বর বেঞ্চে বিচারক দায়িত্ব পালন করেছেন।