বলিউডের পিগি চপস প্রিয়াঙ্কা চোপড়া এবার একটি গেমসে ‘সুপার গার্ল’ চরিত্রে ভয়েস দিয়েছেন। আর গেমের স্ক্রিনে তার মুখোবয়বতো থাকছেই।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে এবং টুইটারে এ কথা জানিয়ে লিখেন, ‘অনলাইন গেমস ‘মার্ভেল’র সুপার গার্লের চরিত্রে ভয়েস দিয়ে আমি নিজেও বেশ খুশি।’
অনেকের মতে অনলাইন গেমে সুপার গার্ল হওয়ার বিষয়টি প্রিয়ঙ্কার ক্যারিয়ারে এক অনন্য মাত্রা যোগ করল।
