পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের রতন মিয়ার পুত্র ও চিলাকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অপহৃত মো. রনি মিয়াকে (৯) উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাকুন্দিয়া থানা পুলিশ ময়মনসিংহ সদরের বড়বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈম (১৬) নামে এক অপহরণকারীকে গ্রেফকার করে আজ রবিবার দুপুরে কোর্টে চালান দিয়েছে। সে কোদালিয়া গ্রামের হযরত আলীর পুত্র।
জানা গেছে, শনিবার দুপুরে রনি মিয়াকে স্কুল থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার পিতা মো. রতন মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলছাত্র রনিকে অপহরণ করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
