অনলাইন ডেটিংয়ের কারণে বাড়ছে ধর্ষণ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০২
 
অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েব সাইটের মাধ্যমে পরিচিত হওয়াদের দ্বারা ধর্ষিত হওয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্যে। সেখানে গত পাঁচ বছরে ইন্টারনেটে পরিচিতদের দ্বারা ধর্ষিত হওয়ার প্রবণতা ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।
 
ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৪ সালে এ ধরণের ১৮৪ টি অভিযোগ পাওয়া গিয়েছিল যেখানে ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৩ টি।
 
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৮৫ শতাংশ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে, যাদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর।
 
সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না এবং তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে। যুক্তরাজ্যে ৯০ লাখেরও বেশি মানুষ ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে। সূত্র: বিবিসি