অস্ট্রিয়ায় আল্পস এর একটি রিসোর্টে তুষারচাপায় চেক প্রজাতন্ত্রের পাঁচজন নিহত হয়েছে। রবিবার দেশটির পুলিশের মুখপাত্র হেলমাত স্কুয়েতজ বলেন, আরও দুই স্কিয়ার আহত হয়েছেন। অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে ১০জনকে।
তিনি বলেন, ১২ জন ও পাঁচজনের পৃথক দুটি গ্রুপ বরফে স্কি করতে যায়। কিন্তু দুপুরে তুষারধসে তারা চাপা পরেন। প্রায় তিন ফুট বরফে ঢেকে যান তারা।
তুষারচাপে নিহত হওয়ার ঘটনায় এই পর্বতমালায় নতুন নয়। এর আগে ১৪ জানুয়ারি তুষারচাপায় দুই ফরাসী কিশোর ও ইউক্রেনের এক শিক্ষক নিহত হয়েছিল। এপি
