লিবিয়ায় অজ্ঞাত বিমান হামলায় নিহত ৪

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১০
লিবিয়ায় অজ্ঞাত বিমানহামলায় নারী ও শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। রবিবার এই হামলা চালানো হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হামলায় একটি হাসপাতালা, মসজিদ ও বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিধ্বস্ত হয় বেশকিছু যানবাহন।
 
 
তবে এখনো হামলার দায়ভার স্বীকার করেনি কেউ। লিবিয়ায় এমন বিমান হামলা প্রায়ই চলে। তবে সেটা আইএস সহ অন্যান্য জঙ্গিসংগঠনকে লক্ষ্য করে চালানো হয়। রয়টার্স