চীন তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানুয়ারি মাসে ৯৯ দশমিক ৫ বিলিয়ন ডলার হ্রাস করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক 'দ্য পিপলস ব্যাংক অব চায়না' রিজার্ভ কমানোর এই তথ্য জানিয়েছে।
নিজেদের মুদ্রা ইউয়ানের দর বৃদ্ধি করার চেষ্টার অংশ হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমাচ্ছে চীন। দেশটির ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার বৈদেশিক রিজার্ভ রয়েছে যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে গত ছয় মাসে ৪২০ বিলিয়ন ডলার রিজারভ হ্রাস পেয়েছে যা ২০১২ সালের মে মাসের পর থেকে সর্বনিম্ন। সূত্র: বিবিসি
