যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তি বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে দেশটির গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। অভিযুক্ত ওই ধর্ষকের নাম আরিফ চৌধুরী। সাজা ঘোষণার পূর্বেই তিনি যুক্তরাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন।
ধর্ষণের অভিযোগে ২০১২ সালে পুলিশের হাতে প্রথম গ্রেফতার হন আরিফ। ওই মেয়েকে দিয়ে পরিচিতদের মধ্যে পতিতাবৃত্তি করানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তখন আরিফের বয়স ছিলো মাত্র ১৫ বছর। আরিফের বিরুদ্ধে এমনকি মাদক চোরাচালানেরও অভিযোগ রয়েছে।
ব্রিটেনের প্রভাবশালী দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, বাংলাদেশ এর আগে কখনো ব্রিটেনের আদালতে অভিযুক্ত কাউকে প্রত্যর্পণ করেনি। এর ফলে আরিফকে ব্রিটেনে ফেরাতে বেশ বেগ পেতে হতে পারে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি। সূত্র: ডেইলি মেইল
