গণতন্ত্র মানেই মতপ্রকাশের স্বাধীনতা নয়: কমল হাসান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১৫
ভারতে চলমান অসহিষ্ণুতার প্রেক্ষাপটে অভিনেতা কমল হাসান বলেছেন গণতন্ত্র মানেই মতপ্রকাশের স্বাধীনতা নয়। গুণী এই অভিনেতা বলেছেন,মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতে সবসময় নাগরিক ও সরকারের সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন।
 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ইন্ডিয়া কনফারেন্সে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এটা প্রায় সময়ই বলা হয় যে গণতন্ত্র মতপ্রকাশের রক্ষাকবচ। এটা সবসময় চলমান প্রক্রিয়া, সবসময় এটার রক্ষা করতে সতর্ক থাকা প্রয়োজন। অ্যাডলফ হিটলার গণতন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন উল্লেখ করে হাসান বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়েই জার্মানির ক্ষমতায় আরোহণ করেছিলেন হিটলার। ভারতেও জরুরি অবস্থার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল।
 
রাজনীতিতে ধর্মের অবস্থান ‘স্বাস্থ্যকর’ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, নেহেরুজি আমাদের দেশের বৈচিত্র্যময় জাতিদের একতার কথা বলেছিলেন কিন্তু আমরা খুব দ্রুত সেটি হারিয়ে ফেলছি। ওপেন সোর্সের বিশ্বে সংরক্ষণবাদিতা টিকে থাকতে পারে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।