তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৮
তাইওয়ানে শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৪ হয়েছে। আরো ১২১ জন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।
 
এদিকে ভেঙ্গে পড়া ১৭ তলা ভবনের নির্মাণের বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে মারা যাওয়া ৩৪ জনের বেশির ভাগ তাইনান শহরের উইগান জিনলং ভবনের ভেতরেই ছিলেন।
 
তাইনান শহরের মেয়র উইলিয়াম লাই বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা ভবন নির্মাণে আইন ভঙ্গর অভিযোগ করেছেন তবে এর বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা রবিবার জানিয়েছিলেন, এখন পর্যন্ত ৩১০ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ১০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এই ভবন ধ্বসে পড়াই কমপক্ষে ৫০০ মানুষ আহত হয়েছে। এখনো ১২১ জন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবিসি।