অনুমতি ছাড়া সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নিষিদ্ধ সংবাদ সম্মেলন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০
সুপ্রিমকোর্ট প্রশাসনের অনুমতি ছাড়া সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
 
সোমবার সকালে এই তথ্য জানা গেছে।
 
সাব্বির ফয়েজ জানান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিমকোর্ট প্রশাসনের অনুমতি নিতে হবে।