স্পেনে ইসলামিক স্টেট ও অন্যান্য জিহাদি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। ভ্যালেন্সিয়া, আলিকান্তে ও স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউটা থেকে তাদের আটক করা হয়েছে।
স্পেনের পুলিশ জানিয়েছে, আটক হওয়া সাতজন ইরাক ও সিরিয়াতে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে সহায়তা ও সমর্থন করেছে। পুলিশ আরো জানিয়েছে, স্পেনের এই জঙ্গি সেলের প্রধানকে এই দুই দেশে স্পেন থেকে নারী সরবরাহ করতে বলা হয়েছিল।
আটক হওয়া চারজন জর্ডান, মরক্কো, ও সিরীয় বংশোদ্ভুত স্প্যানিশ। আর অন্য দুইজন সিরিয়া ও মরক্কোর নাগরিক। কর্তৃপক্ষ আটক হওয়াদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। জানা গেছে, ২০১৪ সালে স্পেনে আইএস এর কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে স্পেন যা এখনো চলমান। বিবিসি।
