পরমব্রতের হাত ধরে রবীঠাকুরের কুটিবাড়িতে অপর্ণা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৬
কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্ট্যেপাধ্যায়কে সঙ্গে নিয়ে রবীঠাকুরের কুটিবাড়ি শিলাইদহ ঘুরে বেড়োচ্ছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।
 
১ ফেব্রুয়ারি থেকে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ‘ভূবন মাঝি’ ছবির শুটিং। আর সে কারণেই সেখানে যাওয়া তাদের।
 
এ ব্যাপারে মুঠোফোনে অপর্ণা বলেন, ‘আমরা ১ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এসেছি। এখানে তিনদিন মহড়া করেছি। পাশাপাশি রবীঠাকুরের কুটিবাড়িসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখেছি। কারণ এইসব শুটিংয়েরই একটি অংশ। তিনদিন হলো ছবির কাজ শুরু হয়েছে।’
 
কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে অপর্ণা বলেন, ‘প্রতিটি কাজেই নতুন নতুন অভিজ্ঞতা। গল্পের সঙ্গে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আশা করছি, ছবিটি দর্শক টানবে।’
 
পরমব্রত প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘পরমব্রত অসাধারণ একজন অভিনেতা। তার বিনয় এবং অভিনয় দেখে সবাই মুগ্ধ। আমি তার মতো গুনী অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।’
 
টানা একমাস কুষ্টিয়ায় ‘ভূবন মাঝি’ ছবির শুটিং চলবে। ছবিটি পরিচালনা করেছেন ফকরুল আরেফিন খান।