বাংলাদেশ শিপিং করপোরেশন আইনের খসড়ার অনুমোদন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৩
বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।