মালয়েশিয়ায় ১৫ লাখ কর্মী নিয়োগে সমঝোতা স্মারক অনুমোদন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৩
আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।আগামী এক মাসের মধ্যেই শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। 
 
বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।