ভালোবাসা দিবসে একসঙ্গে থাকবেন রণবীর-ক্যাটরিনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে মিডিয়া মারফত এ দুইজনের বিচ্ছেদের খবর প্রকাশ পায়। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, ‘অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। শোনা যাচ্ছে, ভ্যালেন্টাইস ডে-তে নাকি একসঙ্গে শুটিং রয়েছে দুজনের। কিছু করার নাই, মুখোমুখি হতে না চাইলেও শুটিংয়ের খাতিরে ভালবাসার দিনে একসঙ্গে থাকতে হচ্ছেই দুজনকে।’
বিচ্ছেদের খবর প্রকাশের আগে তাদের রাগ-অনুরাগের বিষয়টি বিনোদন খোরাক-রসের রোজকার অনুষঙ্গ ছিল। এখন দুজনার পথ একটু বেশি বেকে গেছে। তারপরও ভ্যালেন্টাইস ডে-তে মুখোমুখি হয়ে ক্যাট-রণবীর কীভাবে নিজেদের সামলান, এখন সেটাই দেখার বিষয়।
