যশোরে ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩২
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় আলেক খান নামে পুলিশের এসআই নিহত হয়েছেন।
 
সোমবার দুপুর ১২টার দিকে অভয়নগরের  বর্ণি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আলেক খান ফরিদপুরের বোয়ালমারি থানায় কর্মরত ছিলেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামের আবদু সাত্তার খানের ছেলে।
 
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, সোমবার সকালে এসআই আলেক খান খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল ফরিদপুরের বোয়ালমারিতে যাচ্ছিলেন। অভয়নগরের শংকরপাশা-নড়াইল সড়কের  বর্ণি মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।