লিওনার্দোকেই যোগ্য মনে করেন ম্যাট ডেমন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩
 
এবারের অস্কারের সেরা অভিনেতার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে দু’জনকে। একজন গত বছরের আলোচিত ছবি ‘দ্য মার্শিয়ান’-এর অভিনেতা ম্যাট ডেমন এবং অন্যজন টাইটানিক খ্যাত তারকা অভিনেতা ও গত বছরে সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পাওয়া ‘দ্য রেভিনেন্ট’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও! অথচ অস্কারের চূড়ান্ত তালিকায় নিজেকে নন, লিওনার্দো ডিক্যাপ্রিওকেই যোগ্য বলে মন্তব্য করলেন ম্যাট ডেমন।
 
কারণ এবারের অস্কারে সেরা অভিনেতার চূড়ান্ত তালিকায় আছেন পাঁচবার অস্কারে মনোনয়ন পাওয়া কিন্তু অস্কার বঞ্চিত ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ষষ্ঠবারের মতো অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পাওয়া এই অভিনেতাকে চলতি বছরের অস্কারজয়ী হিসেবে অন্যতম দাবিদার মনে করছেন সিনেবোদ্ধারাও। কিন্তু একই পুরস্কারের লক্ষ্যে লড়ে যাওয়া আরেক শক্তিশালী প্রতিযোগী মেট ডেমনও মনে করছেন অন্য কেউ নয়, অস্কার অ্যাওয়ার্ডের অন্যতম দাবিদার লিওনার্দোই!
 
দ্য মার্শিয়ান ছবির জন্য ম্যাট ডেমন ও ‘দ্য রেভিনেন্ট’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও সেরা অভিনেতার পুরস্কার পেতে লড়ছেন ‘ট্রাম্বু’ সিনেমার জন্য ব্রায়ান ক্যাস্টন, স্টিভ জবসের জন্য মাইকেল ফাসবেন্ডার ও দ্য ডেনিশ গার্লের জন্য এডি রেডমাইন।