চতুর্থ বর্ষে প্রিয়শপ ডটকম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৮
বাংলাদেশের অনলাইন কেনাকাটায় আস্থা ও বিশ্বাসের মানদণ্ডে শীর্ষে প্রিয়শপ ডটকম চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। মানুষের কাছে যখন সময় কমে এসেছে এবং যানজট ও ব্যস্ততার কারণে যখন শপিং হয়ে উঠেছে দুর্লভ তখন ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারিতে মানুষের দোরগোড়ায় সহজে পণ্য পৌঁছে দিতে যাত্রা শুরু করে প্রিয়শপ ডটকম।
 
দীর্ঘ এই যাত্রায় প্রায় ১০ লাখের অধিক ভিজিটরের মধ্যে ২ লাখের অধিক ক্রেতাকে সেবা দিয়েছে প্রিয়শপ ডটকম। বর্তমানে প্রিয়শপ ডটকম প্রায় ২৫০-এর বেশি ভেন্ডর, ২০টির বেশি প্রতিষ্ঠিত ও মাল্টি-ন্যাশনাল ব্র্যান্ড এবং নিজস্ব পণ্যসহ প্রায় ২০ হাজার লাইফ স্টাইলের পণ্য সামগ্রী অনলাইন গ্রাহকদের কাছে বিক্রি করছে।
 
প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অফিসে বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে শুভ কামনা করেন বাংলাদেশের খ্যাতনামা প্রযুক্তিবিদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাওসার উদ্দিন, প্রিয়শপ ডটকমের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন, সহ-উদ্যোক্তা ও প্রধান এডমিনিস্ট্রেটর দীপ্তি মণ্ডল, অপারেশন ম্যানেজার মনোয়ার হোসেন, কাস্টমার সার্ভিস কো-অর্ডিনেটর শারমিন সুলতানা প্রমুখ।
 
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাসের মানদণ্ডে চিরকাল প্রথম সারিতে থাকতে চায় প্রিয়শপ ডটকম। সেজন্য আগামী দিনগুলোতে কোয়ালিটি পণ্য এবং মানসম্মত সার্ভিস প্রদানে আরো বেশি প্রফেশনাল হবে প্রিয়শপ ডটকম। সেই সাথে বাংলাদেশের প্রতিটি থানা-ইউনিয়ন পর্যায়ে ডেলিভারি সেবা প্রদান করতে চায় প্রিয়শপ ডটকম।’