আফগানিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির সামরিক সদস্যদের উপর এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা।
আফগানিস্তানের ইয়াহইয়াকিল জেলার পাকতিকা প্রদেশের একটি বেকারির দোকানের সামনে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন গভর্নর মুসা খান খারুতি।
তিনি জানান, হামলাকারীরা পুলিশ ও সরকারি কর্মকর্তাদেরই লক্ষ্য করে। এর আগে সকালে আফগান সেনাবাহিনীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে জঙ্গিরা। তবে এখন পর্যন্ত হামলার দায়ভার স্বীকার করেনি কেউ। রয়টার্স
