পাকিস্তানে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬
ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে দেশটির সরকার তলব করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।  সোমবার ওই কর্মকর্তা জানান,  ‘আজ বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাই কমিশনারকে ডেকে নিয়েছিলেন।’
 
ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে গত ২ ফেব্রুয়ারি তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করলো পাকিস্তান