কুষ্টিয়ার মিরপুরে পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২৭
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে পৌর মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
পৌর সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময়ে সংবর্ধিত পৌর মেয়র হাজী এনামুল হক, ১নং ওয়ার্ড কাউন্সিলর খোয়াব আলী, ২নং ওয়াড কাউন্সিলর রিপন আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার প্রামানিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বিশ্বাস, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক জমির উদ্দিন, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর কলি উদ্দিন মল্লিক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন টোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গণি সান্টু, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিনারা খাতুন, সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হালিমা খাতুন ও সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর লাকী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান সহকারী আসাদুল হক।