তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ধ্বংসস্তূপ থেকে সোমবার দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ৫০ ঘন্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল।
দক্ষিণাঞ্চলের তাইনান নগরীতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ধ্বংসস্তূপের মধ্য থেকে ক্রেন দিয়ে এক ব্যক্তিকে জীবিত টেনে তোলা হয়। এছাড়া এক নারীকেও উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম লী সং তিয়ান বলে উল্লেখ করা হয়েছে। তার বয়স ৪০ বছর। এছাড়া উদ্ধারকর্মীরা এক নারীকেও জীবিত টেনে তুলেছেন।
শনিবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপের নিচে এখনো শতাধিত বাসিন্দা আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
