মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি চলছে।
মঙ্গলবার সকাল ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে তার শুনানি শুরু হয়।
আদালতে মীর কাসেমের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
