সোহেল খানের ছবিতে নওয়াজ?

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৮
 
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সোহেল খানের পরবর্তী ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে।
 
সোহেলের বড় ভাই সালমান খানের ‘কিক’ ছবিতে খলনায়ক চরিত্রে এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একজন সাংবাদিক চরিত্রে দেখা গিয়েছিল।
 
সূত্র বলেছে, নওয়াজকে ছবির বিষয়ে বলা হয়েছে। তিনি এটি করছেন। তারা এখনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। নওয়াজ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তবে তার চরিত্র নিয়ে কথা বলার সময় এখনো হয়নি।
 
তবে শোনা গেছে, নওয়াজ ছবিটিতে একজন গলফ খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন।
 
নওয়াজ এখন শাহরুখ খানের ‘রাইস’ ছবির কাজে ব্যস্ত। ছবিটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও তাকে অমিতাভ বচ্চন ও বিদ্যা বালানের ‘টিথ্রিএন’ ছবিতেও দেখা যাবে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।