চুয়াডাঙ্গায় গির্জায় ডাকাতি, গ্রেফতার ২

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি গির্জায় ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, কার্পাসডাঙ্গা গ্রামের আবুল হেসেন (৩৫) ও পীরপুর গ্রামের হামিদুল ইসলাম।
 
পুলিশ জানায়, মঙ্গলবার ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে।
 
প্রসঙ্গত, রবিবার ভোরে উপজেলার কার্পাসডাঙ্গায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল সিস্টারদের সোনার গহনা, নগদ টাকাসহ আনুমানিক তিনি লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে গির্জার ফাদার অরুণ হালসোনার রুমে ঢুকে তারা একটি দোনালা বন্দুক নিয়ে যায়। এদিনই অজ্ঞাতনামা একজনকে আসামি করে গির্জার নৈশ প্রহরী প্রাণতোষ মণ্ডল মামলা করেন। রবিবার রাতে হোসেনকে এবং সোমবার রাতে হামিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।