নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২১
 
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।  মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সেবা।
 
জিওনেটের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল দেশটির দক্ষিণ আইল্যান্ডের উত্তরে একটি ছোট শহর সেন্ট আরনাউদের ৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এর গভীরতা ছিল ৬২ কিলোমিটার গভীরে।
 
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ওয়েলিংটনে তারা কম্পন অনুভব করেছেন। সেখানকার জনগণের সংখ্যা সাড়ে চার লাখ। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির বা আহত হওয়ার খবর জানা যায়নি।
 
২০১১ সালে সাউথ আইল্যান্ডের ক্যান্টারবারি অঞ্চলে ৬.৩ মাত্রার অগভীর ভূমিকম্পে দুইশো জনের মতো মানুষ মারা গিয়েছিল। খবর: রয়টার্স।