কাউকে ভয় পান না সালমান খান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫০
 
সুপারস্টার সালমান খানকে নির্ভীক হিসেবেই চেনে বলিউড। বাবার দেয়া উপদেশে মেনেই ভয়হীন ভাবেই পথ চলেন তিনি। সম্প্রতি টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন সালমান।
 
ছোট বেলায় বাবা সলিম খান সালমান খানকে পরামর্শ দিয়েছিলেন, ‘জো ডর গায়া সামঝো মার গায়া (যে ভর পেল বুঝে নাও সে মরে গেছে)’।  এই উপদেশকে মেনেই নিজের ভয় জয় করেছেন সালমান। এটি ‘শোলে’ ছবির একটি বিখ্যাত সংলাপও বটে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনম কাপুরের ভয়ের বিরুদ্ধে ক্যাম্পেইনে অংশ হিসেবে সালমান খান এই ভিডিওটি প্রকাশ করেনে। একটি ছোট ভিডিও মাধ্যমে তিনি জানিয়েছেন কিভাবে তিনি ভয়কে জয় করেন।
 
সোনম কাপুর তার অভিনেত্রী বান্ধবী পরিণীতি চোপড়া, আলিয়া ভাট ও অতিথি শেঠির ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তারা তাদের ব্যক্তি ভয়ের গল্প বলেছেন। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।