পাপুয়া নিউগিনিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৩
 
পাপুয়া নিউগিনির বাউগাইনভিল্লে দ্বীপে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছ। মঙ্গলবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
 
সংস্থাটির জানিয়েছে, পাপুয়া নিউগিনির ৯৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূতিকম্পটির উপকেন্দ্র ছিল আরাওয়া শহরের ১০৪ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার নিচে।
 
হাওয়াইভিত্তিক উপসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র তাদের ওয়েবসাইটে কোনো সুনামি সতর্কতা জারি করেনি। খবর: এএফপি।