নাশকতার দুইটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।
গত বছরের ১৮ আগস্ট রাজধানীর মুগদা থানায় এম কে আনোয়ারের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
আবেদনের পক্ষে জয়নুল আবেদির ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করে।
